
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
মিছিলটি কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ড কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আলফা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আতিয়ার রহমান।
আয়োজক নেতৃবৃন্দের ভাষ্যমতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের কথিত সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.