
কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় এবং স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর ব্যক্তিগত অফিস, ও বাড়ীতে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে জুগিয়া দরগাপাড়া মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জুগিয়া বালিরঘাট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাপাড়া মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি মো. শামীম হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম।
বক্তারা কার্যালয় ও নেতার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি চিহ্নিত মহল এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন এই হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা জুলাই হত্যা মামলার আসামি মইদুল সহ বিএনপির একটা অংশ জড়িত। কুষ্টিয়া শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য অবশ্যই এই হামলাকারী দের গ্রেফতার করতে হবে।
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.