প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৫:২৪ পি.এম
ভালুকায় স্কুলছাত্রীকে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে স্বর্ণালংকার নেয়া অভিযোগ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ ময়মনসিংহের ভালুকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাবারের লোভ দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হানিফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হানিফ ও ভূক্তভোগী শিক্ষার্থী উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা হুমায়ুন কবির বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. হুমায়ুন কবিরের মেয়ে বর্ষা আক্তার বৃষ্টি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, গতকাল দুপুরে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বের হয় বর্ষা। এসময় হানিফ তাকে বিরানী খাওয়ানোর লোভ দেখিয়ে মোটরসাইকেলে তুলে ভালুকা সদরে নিয়ে যায়। পরে ফেরত দেওয়ার আশ্বাসে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে তার গলায় থাকা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং ২৬ হাজার টাকা মূল্যের কানের দুল খুলে নেওয়া হয় বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীর বাবা।
স্বর্ণালংকার নেওয়ার পর ওই শিক্ষার্থীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মল্লিকবাড়ী বাজার এলাকায় রেখে অন্য বন্ধুর সাথে দেখা করার কথা বলে চলে যান হানিফ। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায় ওই শিক্ষার্থী।
ভুক্তভোগীর মা জানায়, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে স্বর্ণালংকার ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তার পর থেকে ফোন দিলে আর ফোন রিসিভ করেন না
এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত হানিফের বাবা আজিজুল হক বলেন ওই মেয়ের বান্ধবী জানিয়েছেন তার গলায় ও কানে স্বর্ণ নয় এমিটেশন ছিল
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.