
আমজাদ হোসাইন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের বোমা হামলার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৮.০০ টার দিকে তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মশাল ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তারাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলার জাতীয় নাগরিক পার্টির আহবায়ক, আল মামুন বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের সাথে প্রতারণা করেছে। তিনি উল্লেখ করেন, ১৪ হাজার শহীদের রক্তের বিনিময়ে এ সরকার ক্ষমতায় বসেছে; তাই জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। অবিলম্বে গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানান। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা নাহলে অন্যথায় আবারও রাজপথে আন্দোলন এর মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
বিক্ষোভ ও মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.