প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৭:৫১ পি.এম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফা পারভীন এর সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ ইনস্টাক্টর ড. মোঃ আবু সাঈদ সরকার , ভ্যাটেরিনারী সার্জন ডাঃ সাদাত সিদ্দিকী, খামারিদের পক্ষে বক্তব্য রাখেন সফল হাসঁ খামারী ইয়াসিন মিয়া, নারী খামারী মোছাঃ লাকী আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের মাছ, মাংশ, দুধ ও ডিমের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে। এই জন্য প্রাণি সম্পদ কর্মকর্তাদের পাশাপাশি সকল উদ্যোক্তা ও খামারিদের আরো আন্তরিকতা সহিত কাজ করার আহবান জানান।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দপ্তর প্রাঙ্গণে ২৩টি বিভিন্ন ধরনের স্টল বসে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.