
বেনাপোল প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য স্লোগান দিয়ে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন ও বর্ণাঢ্য র্যালীতে অংশনেন ৮৫ যশোর ১ আসনের জাতয়ি সংসদ সদস্য মুহাম্মাদ আজিজুর রহমান। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসন , শার্শা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও শার্শা ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালীটি শার্শা উপজেলা পরিষদ থেকে বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র্যালী শেষে বেলা ১১ টায় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ৮৫ যশোর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাম্মাদ আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ও বক্তব দেন শার্শা উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার উম্মে হানী, শার্শা উপজেলা কৃষি অফিসার ইসমতয়ারা খাতুন, মৎস অফিসার পলাশ বালা, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শার্শা উপজেলা ফরেষ্ট অফিসার আরিফুল আলম, খামারী মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শার্শা উপজেলা উপ সহকারী কৃষি অফিসার পলাশ কুমার।
সভায় প্রধান অতিথি ৮৫ যশোর ১ আসনের জাতয়ি সংসদ সদস্য মুহাম্মাদ আজিজুর রহমান বলেন, প্রাণী সম্পদ খাতকে বিজ্ঞান ভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রুপ দেওেয়ার জন্য ব্যাপক ভাবে গুরুত্বারোপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজাওে বাংলাদেশের হালাল মাংস, দুদ্ধজাত পন্য, পোলট্রি পন্য এবং চামড়াজাত পন্য রপ্তানির জন্য পরিকল্পিত ভাবে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.