
যশোর প্রতিনিধি : যশোরে মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামে এক যুবককে আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে এ দণ্ড দেন। এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যশোর শহরের দড়াটানার তাজ স্নাক্সের স্বত্বাধিকারী মৃত সোহেল হাসান মিঠুর ছেলে।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে মাহামুদা হাসান স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্যত্র বসবাস করছেন।
হাসান পারভেজ তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন। এ পরিস্থিতিতে মাহামুদা হাসান নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দিলে ক্ষিপ্ত হন তিনি।
পুলিশ প্রতিবেদনে জানা যায়, এর জেরে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখে গালিগালাজ করেন হাসান পারভেজ। তার মা প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মারা হয় বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে মাহামুদা হাসানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ভেঙে ফেলার অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে।
এ ঘটনায় মাহামুদা হাসান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় পারভেজকে আটক করে।
বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.