
মোঃ নজরুল ইসলাম,মেহেরপাড়া প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মেহেরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চৌযা গ্রামে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় চৌযা মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আঃ রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব এমদাদ হোসেন রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ বাতেন এবং সাবেক যুবদল নেতা আলহাজ্ব সাহাদাত হোসেন।
এ ছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুন মিয়া, শ্রমিক দল নেতা বাবুল, সাবেক ছাত্রদল নেতা তোফাজ্জল এবং যুবদল নেতা মুছা মিয়া।
অনুষ্ঠানের শেষাংশে মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। সবশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.