
সালমান সাদিক শাওন ত্রিশাল ময়মনসিংহ : শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ আটক করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্তবর্তী মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে তারা। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.