প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:৫৩ পি.এম
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাঈয়েদ বিন আবদুল্লাহ

বেড়া-সাঁথিয়া(পাবনা)প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাঈয়েদ বিন আবদুল্লাহ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় তিনি বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতা করেন এবং খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এ ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, লকডাউন চলাকালে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সরেজমিনে পরিদর্শন করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.