
আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে অক্টোবর ২০২৬-এর নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মোরতোজা আলী খানের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং নিয়োগ প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মিনহাজুল ইসলাম (সিআইডি), অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস), রাঙামাটি; অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, পিপিএম-সেবা (শিল্পাঞ্চল ও ডিবি), চট্টগ্রাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পিপিএম (রামগড় সার্কেল), খাগড়াছড়ি।
এ ছাড়া নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পুলিশের ‘সেবার ব্রতে চাকরি’ মূলমন্ত্রকে ধারণ করে যোগ্য ও মেধাবী প্রার্থী নির্বাচনের লক্ষ্যে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.