প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:৩৪ পি.এম
দুপচাঁচিয়া আক্কেলপুর রোডে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন অটোচালক নিহত।।

দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া- আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ জন অটো চালক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় এক যাত্রী গুরুতর আহত হলে তাকে দ্রুত দুপচাঁচিয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে।
নিহত অটো চালক হলেন দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের পোড়া পাড়া গ্রামের মৃত মনির শাহের ছেলে সাখাওয়াত হোসেন (৫০)
আহত ব্যক্তি জলঙ্গি গ্রামের করতাম সরদারের ছেলে খলিল সরদার (৪৫)
আক্কেলপুর ভায়া বগুড়া রোডের দুপচাঁচিয়া টু মাঠেরপুকুর এলাকায় প্রায় সময়ই বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষ ঘটে।
২৫ নভেম্বর সকাল সোয়া দশটার দিকে আক্কেলপুর হতে মেইল গাড়িটি দ্রুত গতিতে দুপচাঁচিয়ার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সার উপর তুলে দেয়।
ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়িটি টেনে নিয়ে আসে। পরে লেকজন চিৎকার দিলে চালক ও হেল্পার গাড়িটি থামিয়ে পালিয়ে যায় ।
দুপচাঁচিয়া থানা পুলিশ গাড়িটি জব্দ করেন।সড়ক দুর্ঘটনার একজন নিহত হবার জন্য মামলা চলমান রয়েছে বলে জানান থানা পুলিশ প্রশাসন।

দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কের মাঠের পুকুর এলাকায় বাস ও অটোর সংঘর্ষে অটোচালক নিহত। ইনসেটে ছবি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.