মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশি নাজমুল হায়দার শিবলু (৪৮)। সোমবার রাতে বাংলাদেশে তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নাজমুল হায়দার শিবলু কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে নাজমুল হায়দার শিবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেশটির পোর্ট এলিজাবেথের লাইফ মার্কেন্টাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার ভাই দাউদ হায়দার মাহমুদ জানান, বড় ভাইয়ের আকস্মিক অসুস্থতা ও মৃত্যুর খবরে পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।
দীর্ঘদিন প্রবাসে থাকা নাজমুল হায়দার শিবলুর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.