
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে ফুলবাড়ী উপজেলা মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বিচারের দাবি জানান। তিনি বলেন, আলাদীপুর ইউনিয়নের বারাই হাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাইকৃত বাইসাইকেলসহ চোরকে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে গত ১৯/১১/২০২৬ ইং তারিখে বিকেল ৩ টায় প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষীপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোপের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন শেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুলবাড়ীর উপজেলা মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় গত ২৪/১১/২০২৬ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.