ঘোড়াঘাট প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে রোদ উঠতেই শেষ সম্বল রক্ষায় মাঠে নেমেছেন কৃষকরা। টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে গেছে কিছু জমিতে পানি জমিয়েছে। অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির চরম দুশ্চিন্তায় পড়েছিলেন কৃষকেরা। তবে তা কাটিয়ে রোদের মুখ দেখছে কৃষকরা।
সোমবার থেকে আবহাওয়া ভালো হলে মঙ্গলবার সকালে আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠার পরই শেষ সম্বলটুকু রক্ষায় মাঠে নেমেছেন উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও পানিতে ভিজে যাওয়া কাটা ধানের গাছ কিছুটা সুকানোর পর তা আবার অপর দিক শুকানোর জন্য উল্টে দিচ্ছে। আবার কোথাও জমি থেকে ভেজা ধান উচু যায়গায় শুকাতে দিচ্ছেন।
অনেক কৃষক ধান পুরোপুরি পাকতে না পারলেও পানিতে পচে নষ্ট হওয়ার আশঙ্কায় আগাম কাটতে বাধ্য হচ্ছেন। দুই দিনের বৃষ্টিতে ফসলের মাঠজুড়ে তৈরি হয়েছে এমন দুর্ভোগের চিত্র।
স্থানীয় কৃষকেরা জানান, বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় এত দিন মাঠে নামার সুযোগ হয়নি। রোদ ওঠার সঙ্গে সঙ্গে তাঁরা ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধারে নেমেছেন। তবে অপরিপক্ব ধান কাটায় ফলন ও উৎপাদন খরচের টাকা ওঠা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
কশিগাড়ী এলাকার ভুট্টাচাষি আতিয়ার জানান, বলেন, ৮ দিন আগে জমিতে ভুট্টার বীজ বপন করেছিলেন। এরই মধ্যে চারা গজাতে শুরু করেছিল। কিন্তু অসময়ের বৃষ্টি হওয়ার আশস্কা করছে । এখন কী পরিমাণ ক্ষতি হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুজ্জামন জানান, পানিতে ডুবে যাওয়া ধানের বিচালি থেকে ধানের শিষ কেটে সংগ্রহ করে জালি দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। বৃষ্টি না হলে এবং আগামী এক-দুই দিনের মধ্যে ভুট্টাসহ অন্যান্য ফসলের জমি থেকে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে। তবে ধানের বিচালি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.