
আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালা জোন ৪ ইস্ট বেঙ্গল এর তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১০টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। JECO Foundation, Canada-এর অর্থায়নে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালনায় আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ।
ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সিভিল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাধারণ ও অসহায় মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.