
আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি তিনটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্যে পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদে ৯ হাজার ৫০০ টাকা, আদর্শ গ্রাম মাদ্রাসায় ১০ হাজার টাকা এবং মাটিরাঙ্গা বাজার মাদ্রাসায় ১০ হাজার টাকা প্রদান করা হয়। মোট ২৯ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, মাটিরাঙ্গা জোন বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.