
মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ছমির মুন্সির হাট পশ্চিম বাজারে ফাতেমা ডোর অ্যান্ড ফার্নিচার শোরুমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ছমির মুন্সির হাট পশ্চিম বাজারে অবস্থিত ফার্নিচার ফ্যাক্টরি সংলগ্ন শোরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফাতেমা ফার্নিচারের স্বত্বাধিকারী মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে এবং রবিউল হক মানিক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) জসিম উদ্দিন, পূবালী ব্যাংকের ছমির মুন্সির হাট শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত আনছারী তিতুমীর, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, কৃষিবিদ কবির হোসেন ও মাস্টার আবু তাহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা ফিতা কেটে ফাতেমা ডোর অ্যান্ড ফার্নিচার শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আহছান উল্লাহ জানান, ফার্নিচারের মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রাখার বিষয়ে তারা সবসময় অঙ্গীকারবদ্ধ। ক্রেতাদের কাছে সঠিক সময়ে এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আগ্রহী ক্রেতাদের পণ্য কেনার আগে অন্তত একবার সরেজমিনে তাদের ফার্নিচার ফ্যাক্টরি পরিদর্শনের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.