
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির। ২২ নভেম্বর রবিবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মোঃ বাবুল হোসাইন হাওলাদার, মোঃ আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবিরের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। জেলা পুলিশের মাসিক মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবিরকে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.