সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সোলায়মান আলী (৬৫) ও আফরোজা বেগম (৬২) নামের স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। মৃত স্বামী স্ত্রীর বাড়ি সাপাহার উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামে।
জানা গেছে গত ১৫ নভেম্বর রবিবার রাত ৯ টার দিকে বাসায় কয়েল ধরার জন্য স্ত্রী আফরোজা রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালায়। এ সময় পূর্বে হতে রান্নাঘরে থাকা লিকেস হওয়া এলপিজি সিলিন্ডারে আগুন ধরে যায় এবং স্ত্রী আফরোজা অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকে। এ সময় পাশের রুমে থাকা স্বামী সোলায়মান আলী স্ত্রীর চিৎকারে দৌড়ে গিয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা চালায় এবং স্বামীও অগ্নি দগ্ধ হয়ে পড়েন।
রাতেই চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর রবিবার বিকেল চারটার দিকে স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে লাশের সাথে স্ত্রী আফরোজা কেও ও-ই দিনই গ্রামের বাড়িতে আনা হয় এবং স্বামী সোলায়মান আলীকে সমাহিত করা হয়। অগ্নিদগ্ধ স্ত্রী আফরোজা বাসায় থাকা অবস্থায় ২২ নভেম্বর রবিবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজার সাথে কথা হলে বিষয়টি তিনিও লোক মুখে শুনেছেন তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.