
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম(৩৮)নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।২২ নভেম্বর(রোববার)সকাল অনুমান ৮টা ৪০মিনিটে ফুলবাড়ী পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী,মাইদুল ইসলাম এসিআই কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে নওগায় কর্মরত ছিলেন।ছুটি শেষে লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে কর্মক্ষেত্র নওগাঁর ধামুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথে ফুলবাড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে।পরিবারের সদস্যরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.