প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:৩৬ পি.এম
নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড – অপর জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরে মাদকাসক্ত ছেলে মো. শাহ আলম নিজের মা ও ছেলেকে জবাই করে হত্যা এবং পিতাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে (৩০) গলায় রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার আরেকটি ধারায় তাকে দশ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলার অপর আসামী মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পলাতক মো. মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত মো. শাহ আলম নাটোর সদরের দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা ও এই মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। আরেক দন্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে। মামলার এজাহার ও আদালত সুত্রে জানা যায়, নাটোর সদরের দস্তানাবাদ কুমারদাহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে মো. শাহে আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য জমি বিক্রি করতে প্রায়ই বাড়িতে চাপ দিতো।
বাবা একবার তাকে আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও এই চাপ সৃষ্টি বন্ধ হয়নি। ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে তার বাবা রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়িতে ঢোকার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার আগে শাহ আলম তার মা মো. বিলকিস বেগম এবং তার নিজের ছেলে মোঃ আলিফ হোসেন (১১)কে জবাই করে হত্যা করে। এ সময় তার পিতা শাহাদৎ সর্দার বাড়িতে এসে গেটে ডাকাডাকি করায় শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত শাহাদৎ সর্দারের ভাইয়েরা তাকে উদ্ধার হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।
পরে শাহাদৎ সর্দার নাটোর সদর থানায় নিজের ছেলের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার বিচারক মামলার প্রধান আসামী শাহ আলমকে মৃত্যুদণ্ড, দ্বিতীয় আসামী মো. সোহাগকে যাবজ্জীবন এবং আরেক আসামী মিন্টুকে খালাস প্রদান করেন। নাটোর জজ কোর্টের পিপি আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায়ের সময় শাহ আলম এবং আসামী সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের এ রায়ে আমরা খুশি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.