প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৪ পি.এম
নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি।
রোববার ভোররাতের দিকে নাটোরের নলডাঙ্গার পাটুল নিচা বাজারের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান, এসআরবি-৫ সিপিসি -২ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।
রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মাঝরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পরে ভোররাতের দিকে পাটুলের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে একটি সাদা বাজারের ব্যাগ থেকে ছয়টি পরিত্যক্ত অবস্থায় সনাক্ত করা হয। পরে ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় ভোর রাতের দিকে উদ্ধার করা হয়। বিধিমোতাবেক জব্দ দেখিয়ে পরে ককটেলগুলো নলডাঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.