প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১২:৪৪ এ.এম
নওগাঁয় দীর্ঘ ১০ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দীর্ঘ ১০ বছর ধরে পলাতক অবস্থায় থাকা সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সাইফ উদ্দিন বিশ্বাস মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহমান, এএসএসআই (নিরস্ত্র) মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ মান্দা থানার বিশেষ টিমের অভিযানে ৮ টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামি সাইফ উদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের করা আটটি সিআর মামলায় সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। মামলাগুলো হলো,যথাক্রমে (১) সিআর নং-৩৫৩/১৬, (২)সিআর নং-৫৭৫/১৬,(৩) সিআর নং-৫৫৮/২০১৬, (৪)এসসি-১০৪৭/১৭, (৫)সিআর ৫৯৪/১৭, (৬)সিআর নং-২৯৭/১৭,(৭)সিআর নং-৩৮৪/১৮ এবং (৮) এসসি-১১৫৪/২২। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, বৈরি আবহাওয়ার মধ্যে বিশেষ টিমের অভিযানে আসামি সাইফ উদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোর্পদের মাধ্যমে তাকে নওগাঁ জেলখানায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.