
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চলাচলে বাধা ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২১ নভেম্বর শনিবার শ্রীপুর মডেল থানায় এ অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরের মা মোসাঃ রেসমা (৩০)। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন উপজেলার পেলাইদ এলাকার সোহেলের ছেলে শাওন (২০) ও সোহেলের স্ত্রী খাদিজা (৩৫)। অভিযোগকারী মোসাঃ রেসমাও একই এলাকার বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযোগকারীর ১২ বছর বয়সী ছেলে মোঃ রানা পেলাইদ এলাকায় বাসুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে খাদিজা রানাকে ডেকে ওই রাস্তা দিয়ে যাতায়াতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। কারণ জানতে চাইলে শাওন রানাকে পেছন থেকে জাপটে ধরেন এবং খাদিজা রানার হাতে থাকা ব্যাডমিন্টন ব্যাট কেড়ে নিয়ে তা দিয়ে হাতে আঘাত করে জখম করেন বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনা কাউকে জানালে পরবর্তীতে আরও মারধর করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ছেলে বাড়িতে জানালে অভিযোগকারী অভিযুক্তদের কাছে জানতে চান, কিন্তু তারা গায়ে হাত তোলার কথা অস্বীকার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কথা জানিয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর মা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত খাদিজা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তিনি কোনো মারধর করেননি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.