
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা ও নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সকালের অধিবেশন উদ্বোধন করেন মাদারীপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। মধ্যাহ্ন ভোজের পর বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাদারীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আনিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলহাজ্ব কে. এম. শহীদুল্লাহ, সামছুর রহমান কোয়েল, আব্দুল আওয়াল রাজা এবং জি এম শাহীন। নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আলী আকবরের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে সভায় জেলার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয়। জানানো হয়, নবগঠিত এই সমিতির আওতায় জেলার ৭০টি হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সদস্য হিসেবে যুক্ত রয়েছে।
সভায় বক্তারা বলেন, নতুন এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠান যাতে অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীম, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শামীম, সহ-সভাপতি মাইনুল হাসান হান্নানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.