প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৮:৪২ পি.এম
সিরাজগঞ্জের বিএনপির প্রবীণ রাজনীতিবিদ হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি।
তার মৃত্যুতে শাহজাদপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে তিনি শাহজাদপুরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
নেতৃবৃন্দ বলেন,জননেতা হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন ছিলেন শাহজাদপুর বিএনপির একজন অভিভাবক। দলের দুঃসময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুরবাসী একজন প্রকৃত অভিভাবককে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পরে সিরাজগঞ্জ হোসেনপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.