
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্রী উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বন্দিয়া নামক এলাকায় ভরাডোবা-ঘটাইল সড়কে এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার এসআই জামিউল হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত উত্তম সরকার টাঙ্গাইলের ভূঁয়াপুর উপজেলার চরনিকলা গ্রামের ভবেশ সরকারের ছেলে। তিনি ত্রিশাল এলাকায় রূপসীবাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভরাডোবা-ঘটাইল সড়কে সাগরদিঘীগামী মুরগীবাহী পিকআপভ্যানের সাথে ভরাডোবাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক উত্তম সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা বিদ্যুৎ (৩০) নামে আরেক আরোহী আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.