
দুপচাঁচিয়া মডেল মসজিদে দুই কন্যাসহ এক নারীর ইসলাম গ্রহণ
বগুড়ার দুপচাঁচিয়া মডেল মসজিদে এক আবেগঘন পরিবেশে দুই কন্যাসন্তানসহ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক নারী। আলহামদুলিল্লাহ।
শুক্রবার (২০ নভেম্বর) মসজিদে ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাঁদের হাতে আদালতের রেজিস্ট্রিকৃত কাগজ তুলে দেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন।
জানা যায়, কোনো প্রকার প্ররোচনা বা চাপ ছাড়াই নিজ ইচ্ছায় তিনি তাঁর দুই কন্যাসহ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন জীবনের কল্যাণ, ঈমানের দৃঢ়তা, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আল্লাহ তাআলা তাঁদের ইসলাম গ্রহণ কবুল করুন, ঈমানের পথে অবিচল রাখুন এবং তাঁদের জীবনে রহমত, বরকত ও শান্তি দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.