
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত তিনজন রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহালছড়ি জোনের উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মোট ৬৬ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মহালছড়ি জোন সদর ছাড়াও আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প ও ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।
সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন—মহালছড়ি উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ জবর আলী, যাকে ১২ হাজার টাকা,ভুয়াছড়ির কোমলছড়ি এলাকার ওয়াজিদ টিলার বাসিন্দা মোঃ আতাউর রহমান, যাকে ৩২ হাজার ৪০০ টাকা এবং মহালছড়ি মাস্টারপাড়ার মোঃ কাইয়ুম মিয়াকে ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মহালছড়ি জোনের উদ্যোগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.