
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মতিউর রহমান উপজেলার নসরৎপুর ইউপির দেওধর গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, ২০২০ সালে মতিউর রহমানের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মাদক মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি এক বছর ছয় মাস সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আরও ২০দিনের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এদিকে থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী মতিউর রহমানকে গত বুধবার দিবাগত রাত ১২টায় নিজ বাড়ি উপজেলার নসরৎপুর ইউপির দেওধর গ্রাম থেকে গ্রেফতার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতের পলাতক আসামী মতিউর রহমানকে আদালতে প্রেরণ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.