
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, জেলে ও নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
কাজের সন্ধানে প্রতিদিন যারা ঘর থেকে বের হন, বৈরী আবহাওয়ার কারণে তাদের অনেকেই কাজ করতে পারছেন না। অন্যদিকে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এদিকে বৃষ্টির কারণে গ্রামীণ সড়কে চলাচলে ভোগান্তি বাড়ছে। প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে কষ্টকর।
স্থানীয় বাসিন্দারা জানান, আবহাওয়া খারাপ থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে।
এ অবস্থায় আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.