প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৭:১৮ পি.এম
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধাক্ষ্য আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. রহিম নেওয়াজ। এছাড়াও বক্তব্য দেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ সংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জিয়া পরিষদের নাটোর সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী, নলডাঙ্গা উপজেলা সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ হারুন অর রশিদ ও গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.