
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন( জাফ) বিশেষ কর্মসূচি ‘অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন’ অনুষ্ঠিত হয়েছে। এতে ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী বিদ্যালয় প্রাঙ্গণে লন্ডন টি এক্সচেঞ্জের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবিদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের রাজপরিবারের সদস্য এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা এবং তাঁর স্বামী দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স।
এছাড়া উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান (KCR, KGOR, OBE), লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক শালিম আবস এবং মিসেস থাইল্যান্ড ওয়ার্ল্ড-২০২১ মিস কিস্পন থেপথেইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ শফিকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, জেডএএফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, ফারজানা ফারুক প্রিমাসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গ্লোবাল ফেয়ার পে চার্টারের কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
উল্লেখ্য পর্তগালের রাজ পরিবারের সদস্যরা ৭ দিনের সফরে বাংলাদেশ আসেন। এর ধারাবাহিকতায় জাফ ফাউন্ডেশনের আমন্ত্রণে বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে তারা সেনবাগে আসেন।এবং দুপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যালয় মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশন কর্তৃক সভায যোগ দেন। বিদ্যালয় মাঠ দেশীয ঐতিহ্য পিড়া- ফুলির সহ বিভিন্ন স্টল বসে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য শিক্ষা, উন্নয়ন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.