
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ৪টায় ঢাকা মোড় কোচ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম ও যুবনেতা বিশিস্ট ঠিকাদার সাকিব হোসেন ডলার প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.