
ইয়ানূর রহমান : যশোরের শার্শার শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার নামে মামলা করায় আহত ব্যক্তির বাড়ীতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে সে। গত কয়েকদিন আগে চাঁদার দাবিতে বুদোসহ ৪জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসী তোতা। যার মামলা নং ২২, তাং ১৫/১১/২৬। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে।
সুত্র জানায়, শার্শার শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা দায়ের নিয়ে মঙ্গলবার সকালে আহত গোলাম হোসেন বুদোর বাড়িতে গিয়ে মামলার বাদীসহ বুদোকে হত্যা করবে বলে হুমকি ও ভয় প্রদর্শন করে। এ সময় বুদোর মামা বজলুর রহমানের কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে বলে সুত্রটি জানান। টাকা না দেওয়া পর্যন্ত বজলুর রহমানের নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ থাকবে বলে হুমকি দেয়। খবর পেয়ে ঘটনার পরপরই বুদোর বাড়িতে শার্শা থানার পুলিশ যান। পুলিশ বলছে তোতাকে খুজে পাওয়া যাচ্ছে না।
অপরদিকে ভুক্তভোগি ও গ্রাম বাসিরা বলছে সন্ত্রাসী তোতা সারাক্ষন ধারালো অস্ত্র নিয়ে গ্রামের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে।
গত ১৪ নভেম্বর চাঁদার টাকা না পেয়ে শার্শার কন্দর্পপুর গ্রামের চার জন সাধারন কৃষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে শীর্ষ সন্ত্রাসী তোতা। শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) ও মহসিন (৩২) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। জীবনের ভয়ে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেনি। ঘটনাটি বিভিন্ন পত্রিকায় সংবাদ মারফত জানতে পেরে শার্শা থানার ওসি শামিনুল হক গোড়পাড়া আইসি ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানকে দিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত গোলাম হোসেন বুদো শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ১৬ নভেম্বর সুস্থ্য হয়ে বাড়িতে যান। খবর পেয়ে সন্ত্রাসী তোতা মঙ্গলবার সকালে বুদোর বাড়িতে গিয়ে তার নামে হওয়া মামলা করায় হত্যার হুমকি দেয়। সন্ত্রাসী তোতা হুমকির দিয়ে বলছেন এবার আর কোপ না সরাসরি জবাই করা হবে।
এ ব্যাপারে গ্রামের নির্যাতিত সাধারন মানুষ বলেন, তোতা তো দলের কোন ব্যাক্তি না তা হলে সে কিসের জোরে, সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে এলাকাবাসিকে জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে প্রশাসন নিরব কেন। গ্রামের ভুক্তভোগিরা সন্ত্রাসী ও পলাতক পুলিশ সদস্য তোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার, ডিবি ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সন্ত্রাসী তোতার নামে মামলার তদন্ত অফিসার এস আই সুজন বলেন তোতাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, তোতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে আশ^স্ত করেন তিনি।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.