প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৫৫ পি.এম
বকশীগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় ওই এলাকার একটি বাঁশঝাড়ের পাশে মাটিতে খোঁড়া গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.