প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ২:০৯ পি.এম
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করায় প্রতিবাদে নেত্রকোণায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপি অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি তার বক্তব্যে বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন, তারা ভালো হয়ে যান। অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন, দলের দীর্ঘদিনের নির্যাতিত, পরিক্ষীত নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না।
তিনি বিএনপির সেই সব নেতাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় তিনি এইমূহুর্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.