
ইমরান হোসেন মুন্না। পটিয়া প্রতিনিধি:ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পটিয়া উপজেলা গেট এলাকায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দিন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক শেখ মাহমুদ, প্রচার সম্পাদক জসীমউদ্দীন, মোজাম্মেল হক, আজিজ, কবির, সুজন, মিন্টু, নয়ন, ফুরকান, অলক, বিশ্বজিৎ এবং পল্লী চিকিৎসক তোফায়েল, আমল বাবু, ইয়াসিন ও মীর আরিফসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান। পাশাপাশি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ওষুধ মানুষের মৌলিক চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ উপাদান। তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় বিসিডিএস পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.