
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে সবুজ ওরফে জোটন (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মঙ্গল গ্রামের মাদ্রাসা বাজার এলাকার মাতাব্বর বাড়িসংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ ওরফে জোটন উপজেলার উত্তর চর মঙ্গল গ্রামের মৃত আনিচল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাছবোঝাই গাড়ি নিয়ে ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারান চালক সবুজ। এ সময় গাড়িতে থাকা গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.