
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিরল পৌরশহরের হুসনা গ্রামে বাড়ীর দ্বিতল ভবনের ছাদ থেকে মোয়াজ্জেম হোসেন মঙ্গলুর ছেলে মোঃ রায়হান (৭) অসাবধানতাবশতঃ পড়ে গেলে প্রতিবেশিরাসহ পরিবারের লোকজন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বিকালে এ রিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.