
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষ থেকে ৭৭ পিস ককটেল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)। এ সময় গান পাউডার জব্দ করা হয়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো ঢাকায় নিয়ে গেছেন এবং সেখানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক ককটেল বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার(১৭নভেম্বর)ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব গান পাউডার ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি-১২পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান,ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়।এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করা হয়। একই কক্ষে অন্তত ৭৭টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।
তিনি আরও জানান,উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান এসআরবি এই কর্মকর্তা। তবে এসব বোমা কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি ডলি রানী সরকার,স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামান, সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল লতিফ,ধুলাউড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম ও এসআরবি সদস্যরা ।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.