প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:৫৪ পি.এম
নাটোরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার বঁাশবাড়িয়া গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় ব্যাংকের কর্মীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হয়নি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ব্যাংকের প্রধান ফটকে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামীণ ব্যাংকের বঁাশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান ও প্রতিষ্ঠানের নৈশ প্রহরী নাছির উদ্দীন জানান, রাত ৩ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। হঠাৎ জোরে শব্দ শুনতে পেয়ে স্টাফরা বাহিরে এসে পেট্রোল বোমার আগুন দেখে তা নিভিয়ে দেয়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে দুটি ২৫০ মিলি লিটারের কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত উদ্ধার করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.