প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৮:৪৭ পি.এম
কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও শিক্ষার্থী মো.আসিফের সংবর্ধনা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ গুনী শিক্ষক-২০২৬ মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এস.এস.সি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মো.আসিফকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর দুপুরের দিকে পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার,ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা জিসান হায়দার আলমগীর, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, সহ-সভাপতি মো.আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন খলিফা, ১০ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার তিশা এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী সাহানা আফরিন প্রমুখ।এ অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক এস এম আবু বকর সিদ্দিক ও মো.মুজিবুর রহমান।
সংবর্ধিত গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জানান, এ কৃতিত্ব আমার একার নয় আমার বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই এর অংশিদার। বিদ্যালয়কে উপজেলার মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন, এই অজপাড়া গাঁয়ে একজন শিক্ষক জাতীয় পর্যায়ে সেরা শিক্ষক এটা অনেক গর্বের বিষয়। শিক্ষক একজন মোমবাতির মতো সমাজে আলো ছড়িয়ে দেয়। তার আলোতে অন্যেরা আলোকিত হয়। তিনি এই বিদ্যালয়কে আলোকিত করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ গুনী শিক্ষক-২০২৬ পাচঁজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এস.এস.সি-২০২৬ পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন শিক্ষার্থী মো.আসিফ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.