
ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পলাতক পুলিশ সদস্য সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতা নামে এক চাঁদা বাজের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায়“ শার্শায় চাঁদার টাকা না পেয়ে চার কৃষককে মারধরের অভিযোগ সন্ত্রাসী তোতার বিরুদ্ধে” শিরনামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে দু দফায় হুমকির অভিযোগ উঠেছে। হুমকির ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর রবিবার বেলা ১টা ১৫ মিনিটে ও সন্ধা ৫টা ৫০ মিনিটে। সন্ত্রাসী তোতা তার ব্যবহারিত ০১৭৯৮৩১৮০২৮ মোবাইল থেকে দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় প্রদর্শন করে। মোবাইলে সন্ত্রাসী তোতা জানতে চাই সাংবাদিক মনি তুই কোথায় আমি তোর মুখোমুখি হতে চাই। তুই আমার নামে নিউজ করেছিস কেন। তুই এখন কোথায় বল আমি আসছি।
এ ব্যাপারে সাংবাদিক মনিরুল ইসলাম মনি বিষয়টি দৈনিক লোকসমাজের ভার প্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও শার্শা থানার অফিসার ইন চার্জ শামিনুল হক কে অবহিত করেন। শার্শা থানার অফিসার ইন চার্জ শামিনুল হক এ ঘটনায় সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার নামে প্রাথমিক ভাবে থানায় সাধারন জিডি করার পরামর্শদেন। ১৫ অক্টোবর রাতে সাংবাদিক মনি সন্ত্রাসী তোতার নামে শার্শা থানায় একটি জিডি করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী তোতাকে আইনের আওতায় সোপর্দ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শার্শা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ আইন, এম এ মুন্নাফ খোকন, ইয়ানুর রহমান, শার্শা প্রেস ক্লাবের সাংবাদিক, ওসমান গনি প্রমুখ। অপর দিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ও সন্ত্রাসী তোতাকে অবিলম্বে আটকের দাবী জানিয়েছেন বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি, আলহাজ্ব মহসিন মিলান, সাধারন সম্পাদক প্রতিনিধি আলহাজ্ব বকুল মাহবুব, আলহাজ্ব জামাল হোসেন, সহ সভাপতি শাহাজান সবুজ, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, নাসির উদ্দিন, মুসলিম উদ্দিন পাপ্পু, সিনিয়র সাংবাদিক দেবুল কুমার দাস, মশিয়ার রহমান, ফারুক হোসেন, সেলিম হোসেন, শিশির কুমার প্রমুখ। #
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.