প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১২:৫৮ এ.এম
ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের

রবিউল হক, ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থী ওমর ফারুকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার ১৫ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী এবং চান্দখানা কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা স্কুল যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ইজিবাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি সকাল থেকে বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের চিৎকার ভিড় দেখে বাইরে এসে জানতে পারি স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় আমার বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান,খবর পাওয়ার পর থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.