
ভোলা প্রতিনিধি : ভোলা নর্থ-৩ নামে নতুন কুপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। এই কুপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তারা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন কুপের পরিক্ষামুলক ডিএসটি শুরু করেন কর্মকর্তারা।
বাপেক্স কর্মকর্তারা জানান, কুপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কুপ থেকে দৈনিক প্রায় ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ডিএসটি শেষে গ্যাসের চূড়ান্ত ফলাফল জানানো হবে জানান বাপেক্স সুত্র।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.