প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:২০ পি.এম
তারাগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে বই উপহার

মোঃ আমজাদ হোসাইন তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী শাহরিয়ারকে বই উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তারাগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে শাহরিয়ারের হাতে বই তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাহরিয়ার বড়গোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি তারাগঞ্জ ও/এ সরকারি কলেজে অধ্যয়নরত।
এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল, তাঁতীদলের আহ্বায়ক নুরুন্নবী বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হাসান খান ও আল আমিন আকাশ, কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেন বাবু, সয়ার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কেরামত পাটোয়ারী এবং সয়ার ইউনিয়ন বিএনপি নেতা স্বপন পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহযোগিতা প্রদান করা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.