প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:১৮ পি.এম
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর চাচা বজলুর রহমান ইন্তেকাল

নাটোর প্রতিনিধি : বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ভাই এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের চাচা বজলুর রহমান নান্টু(৭৩) শনিবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তার স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বজলুর রহমান নান্টুর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি,সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মোঃ তাইফুল ইসলাম টিপু,নাটোর জেলা বিএনপির সভাপতি মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ,লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা: মোঃ ইয়াছির আরশাদ রাজন,সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান লিটন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম আলী,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রঞ্জু সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.