
মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ শুক্রবার ১৩ই নভেম্বর,নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে “ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সমিতির কর্ত ব্যরত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, জামায়াতে ইসলামি জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
জামায়াতে ইসলামির উপজেলা আমীর ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর জামায়াতে ইসলামির আমির মুনিরুল ইসলাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ- সভাপতি শফিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল বিয়াম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম। উপজেলার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সমিতির অন্যান্য সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অফিসে এসে মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.